নজরুল বিশ্ববিদ্যালয়ে চার বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত

০৮ জুলাই ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা, সঙ্গীত, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানগণ এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষার নতুন সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান তারা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচির তালিকা পরিবর্তন করে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। ওয়েবসাইটে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এ বছর চারুকলা বিভাগে ৪০, সঙ্গীত বিভাগে ৫৫, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ২৫ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী ৯ জুলাই থেকে বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিলো। চারটি বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে ১ হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

 
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950