বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

০৬ জুলাই ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের © সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

শনিবার (৬ জুলাই) বেলা ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের বটতলায় অবস্থান নেন। এরপর সেখান থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সমানে এসে শেষ হয়। এরপর সেখানে অবরোধ কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১২ টার দিকে এ কর্মসূচি শেষ হয়।

এ সময় তাদের ‘কোটা না, মেধা, মেধা’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই না’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ‘মেধাবীদের কান্না, আর না, আর না’
ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: কোটা প্রত্যাহারের দাবিতে কুবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

আন্দোলনকারীরা বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছে। এদিকে কোটা চাকরিতে বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। অথচ কোটাধারীরা সুবিধা পাচ্ছে। তাই আমরা বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চাই।

 
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950