নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

০৪ জুলাই ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা © সংগৃহীত

সর্বজনীন পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (৩ জুলাই) নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি (গ্রেড ১১-১৬) ও কর্মচারী ইউনিয়নের (গ্রেড ১৭-২০) সমন্বয়ে গঠিত 'কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের' এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমাদের দাবি মানা না হলে সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ৪ জুলাই হতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্মবিরতি পালন করবে ও প্রতিবাদ সমাবেশ চলবে। এসময় সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিক ভবনের নিচে উপস্থিত থাকতে বলা হয়।

এর আগে গত ২ ও ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ পালন করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9