কুবি থিয়েটারের এক যুগ পূর্তি উৎসব 

০৪ জুলাই ২০২৪, ১২:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্যসংগঠন 'থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়'র ১ যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে 'যুগান্তরের উৎসব'। আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ৩দিন ব্যাপী এ উৎসব আয়োজিত হবে। 

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান রহিমের সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি। এসময় তারা উক্ত উৎসবের লোগো উন্মোচন করেন।

৩ দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিন থাকছে, আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক 'মাল্যদান'। 

দ্বিতীয় দিন থাকছে  মৃণাল মুখোপাধ্যায়ের লেখা নাটক 'যুযুধান'। এছাড়াও রয়েছে  'একটি গাছ একটি প্রাণ ও দেখা' নামক মূকাভিনয়। শেষ দিন থাকছে  পুনর্মিলনী ২০২৪ এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৪। 

অনুষ্ঠানটি নিয়ে সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে পদার্পণ করেছে। এক যুগ পূর্তি উপলক্ষ্যে আমাদের এবারের আয়োজন "যুগান্তরের উৎসব"। এই আয়োজনকে কেন্দ্র করে প্রথমবারের মতো "আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪", থিয়েটার পুনর্মিলনী এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় আয়োজন করতে যাচ্ছি । আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা চাই জাতীয় পর্যায়ের বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমরা এগিয়ে যেতে পারি এবং থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি।

ট্যাগ: কুবি
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9