রাজনীতি ছেড়ে মাদক আর টিকটকে ব্যস্ত জবি ছাত্রলীগ নেতা

০৩ জুলাই ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
অঞ্জন চৌধুরী পিংকু

অঞ্জন চৌধুরী পিংকু © সংগৃহীত

রাজনীতি ছেড়ে মাদক সেবন ও টিকটকে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পিংকুর মদ খাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যায় উদাম শরীরে মদের গ্লাস ও বোতল হাতে নিয়ে বসে আছেন তিনি। আরেক হাতে জ্বলন্ত সিগারেট। তার এই ছবি ভাইরাল হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হলেও অঞ্জন চৌধুরী পিংকুর রাজনীতিতে আসা নিয়ে রয়েছে নানা আলোচনা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জয়-লেখকের দায়িত্ব পাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন অঞ্জন চৌধুরী পিংকু। নিজেকে সাবেক উপ-দপ্তর সম্পাদক হিসেবে পরিচয় দিলেও যার বাস্তব প্রমাণ কখনো হাজির করতে পারেননি। ক্যাম্পাসের রাজনীতিতে শিক্ষার্থীদের কাছেও তিনি একদমই অপরিচিত মুখ।

২০২২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে ‘যশোর কোটায়’ ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ার পরই দলীয় নেতাকর্মীরও অবাক বনে যান। তবে কমিটি ঘোষণার পর ক্যাম্পাসের রাজনীতিতে আর পাওয়া যায়নি এই নেতাকে।

রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে সরব অঞ্জন চৌধুরী পিংকু। বান্ধবীদের নিয়ে রিলস ও মিউজিক ভিডিওতে মাতিয়ে রাখেন ফ্যান-ফলোয়ার্সদের।

সম্প্রতি তার এমন কর্মকাণ্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিব্রত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা।

ভাইরাল ছবির বিষয়ে জানতে চাইলে অঞ্জন চৌধুরী পিংকু বলেন, ছবিটি আমার মনে হয়নি। ইডিট করে ছবিটি বসানো হয়েছে। রাজনীতিতে নিষ্ক্রিয়তার কথা জিজ্ঞেস করা হলে ফোন কেটে দেন তিনি।

এ বিষয়ে জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরায়েজী বলেন, ছাত্রলীগে মাদকের স্থান নেই। বিষয়টি আমাদের জন্য লজ্জার। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি জানাব।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিকবার কল দেয়া হলেও পাওয়া যায়নি।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9