দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ইবি শিক্ষকদের, ক্লাস পরীক্ষা বন্ধ

৩০ জুন ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।

শনিবার (৩০ জুন) শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দাবিতে আজ শনিবার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ ছাড়া বেলা ১২ টা থেকে ১ পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মরিতির অংশ হিসেবে আজ সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চালু ছিল।

শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশন ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি ঘোষণা করেছে। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরাও ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মরিতি পালন করবো। কর্মরিতির অংশ হিসেবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা সম্পন্ন বন্ধ থাকবে। আজ রাতে সমিতির অনলাইন সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ঘোষণা করা হবে।’

 
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close