টোটাল শাটডাউনে শিক্ষকরা, বন্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

৩০ জুন ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© ফাইল ফটো

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এবং প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। 

(রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস সমূহ বন্ধ থাকবে। অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস ও অন্যান্য কার্যক্রম  বন্ধ থাকবে।

মিডটার্ম, ফাইনাল, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন। অ্যাকাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না।

কর্মসূচির মধ্যে আরো থাকবে, ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল কর্যক্রম বন্ধ থাকবে।  কোনও সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে না। দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা আগেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলাম। আমাদের দাবি আজ পর্যন্ত না মানা হলে আগামীকাল ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কাল থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো কাজ কেউ করবে না। বিভাগগুলোকেও আমরা সেটা জানিয়ে দিয়েছি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাসও বন্ধ থাকবে। সব পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষা কিছু অনুষ্ঠিত হবে না। কোনো দপ্তরে কর্মকর্তা-কর্মচারীও কাজ করবেন না।

এদিকে (রবিবার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের এই যৌক্তিক দাবি না মানা হলে আগামীকাল পহেলা জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

 
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9