সিলিং ফ্যানে ঝুলছিল বদরুন্নেসা কলেজছাত্রীর মরদেহ

২৯ জুন ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ঢাকা মেডিকেল কলেজ 
হাসপাতালে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে © সংগৃহীত

সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোছা. ঝুমুর আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টার থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঝুমুর আক্তার বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানায়। সে গোলাপবাগের ওই পুলিশ কোয়ার্টারে ভাড়া থাকত। 

ঝুমুরের দুলাভাই মো. ইকবাল হোসেন জানান, সকাল ৯টার দিকে ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ঝুমুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে ঝুমুর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close