ভারতের সাহিত্য সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় ভিসি সৌমিত্র শেখর

২৮ জুন ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

বাংলা সাহিত্য ও সমালোচনায় বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতার টেলিভিশন চ্যানেল হ্যালো কলকাতা ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

বৃহস্পতিবার (২৭ জুন) কলকাতার শ্যামবাজারস্থ হ্যালো কলকাতা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে সাহিত্য সম্মান স্মারক ও সনদপত্র তুলে দেন হ্যালো কলকাতা নিউজ, ইভেন্ট, পিআর, ফিল্ম, মিডিয়া স্টাডিজ, পাবলিকেশন গ্রুপের পরিচালক শ্রী আশিস বসাক। এসময় আরও উপস্থিত ছিলেন ভারতের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক শিক্ষাবিদ দেবকন্যা সেন। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বাংলাদেশে উচ্চশিক্ষায় অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অবদান অনস্বীকার্য। তাঁর রচিত গ্রন্থ অধ্যয়ন করে এবং সেই ধারা অনুসরণ করে অনেকেই কর্মসূত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

এছাড়াও শিক্ষা প্রশাসক হিসেবে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অনুসরণযোগ্য। তাঁর রচিত গ্রন্থে গবেষণার যে গভীরতা তা বাংলাদেশেই শুধু নয়, সমগ্র বাঙালির চিন্তাজগতে আলো ছড়ায়।

 
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
১ হাজার বিঘা মাছের ঘেরের জন্য আনা ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬