অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই: বাউবি উপাচার্য

২৭ জুন ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‍উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, শুধু আইন করে নয়, যৌন নির্যাতনসহ সকল অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষা, মানুষ হিসেবে মূল্যবোধ সৃষ্টি, পারস্পরিক সম্প্রতি ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। সবার আগে প্রয়োজন শৈশব থেকেই শিশুকে সচেতন, ব্যক্তিত্বসম্পন্ন, উন্মুক্ত আলোচনার সুযোগসহ বিজ্ঞান মনস্ক, মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। অপরাধ নির্মূলে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নেই।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি ও আইকিউএসির যৌথ উদ্যোগে ‘‘শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি: প্রতিরোধ ও প্রতিকার’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউবি উপাচার্য বলেন, আইন কী পেরেছে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে? একদিকে আইন তৈরি হচ্ছে অন্যদিকে অপরাধীরা অপরাধের ধরন পাল্টাচ্ছে।

যৌন নির্যাতনকে তিনি সমাজের ক্যান্সার হিসেবে উল্লেখ করে বলেন, এখনই সময় এই ক্যান্সার নির্মূলে সর্বত্রই জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে কর্মক্ষেত্রকে আরো প্রাঞ্জল ও কর্মময় করার আহ্বান জানান উপাচার্য।

সেমিনারে রিসার্সপার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সানজিদা আখতার জেন্ডার সমতা, যৌন সহিংসতা, হয়রানি, সমলিঙ্গের আচরণ, যৌন সহিংসতার ধরন, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে করণীয় সম্পর্কিত নানা চিত্র উপস্থাপন করেন। অন্য রিসার্সপার্সন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু কর্মক্ষেত্রে যৌন নিপীড়নে ভিকটিমের করণীয়, এদেশে প্রচলিত আইন-প্রশাসন, মামলার ধরণ, আলামতসহ ব্যক্তিগত নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

বাউবির উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9