স্মার্ট বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করতে হবে: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি

২৫ জুন ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে গবেষণার মাধ্যমে নব উদ্ভাবনে নেতৃত্ব দান করতে হবে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

তিনি বলেন, বিশ্বায়ন ও অর্থনৈতিক পরিবর্তনের কারণে উচ্চতর শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষানীতিতে বিশ্বব্যাপি ব্যাপক পরিবর্তন এসেছে। বিজ্ঞানমনস্ক ও মানবিক বোধসম্পন্ন জাতি গঠনে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র তথা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ^বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি জাতিকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে হলে মানবসম্পদকে দক্ষ করে তুলার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 

এসময় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ, সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন এর অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও উপ-পরিচালক, সিস্টেম এনালিস্ট ও ইনোভেশন ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবির ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল মানুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানরা। 

 
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9