জবিতে স্নাতক ১ম বর্ষের ২য় পর্যায়ের ভর্তি শুরু ২৬ জুন

২৪ জুন ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২য় পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী বুধবার (২৬ জুন) শুরু হয়ে চলবে শুক্রবার (২৮ জুন) পর্যন্ত। সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের ২য় পর্যায়ে ২৬ জুন (বুধবার) দুপুর ১২টা হতে ২৮ জুন (শুক্রবার) সকাল ১০টার মধ্যে অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।

পরবর্তীতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৭ জুন (বৃহস্পতিবার) থেকে ২৮ জুন (শুক্রবার) পর্যন্ত সকাল ১০টা হতে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও ভর্তি ফি জমার Acknowledgment Slip প্রদর্শনপূর্বক প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.jnu.ac.bd ও সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://gstadmission.ac.bd লগইন করে বিস্তারিত জানা যাবে।

 
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ৪১
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শামীম আরা বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬