জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রির ২ পরীক্ষা স্থগিত

২৩ জুন ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ২৪ জুনের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এবং ২৫ জুন ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট দপ্তরে পরবর্তীতে অবহিত করা হবে। 

এ ছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পূর্বের ঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www. nu. ac. bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।

 
পে-স্কেল নিয়ে ফের বৈঠকে বসছে সচিব কমিটি, সিদ্ধান্ত আসবে ৩ ব…
  • ০১ জুলাই ২০২৬
গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করলেন উরুগুয়ের কোচ বিয়েল…
  • ০১ জুলাই ২০২৬
‘মেসিই দলের মূল চাবিকাঠি, দলের জন্য সবাই নিজের সর্বস্ব উজাড়…
  • ০১ জুলাই ২০২৬
১ জুলাইয়ের কর্মসূচি থেকেই শুরু হয় দেশব্যাপী ছাত্র-জনতার আন্…
  • ০১ জুলাই ২০২৬
মরক্কোর কাছে হেরে পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের কোচ কোমান
  • ০১ জুলাই ২০২৬
অনলাইন জুয়ায় জেল ৫ বছর, ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর
  • ০১ জুলাই ২০২৬