পুসাসের আয়োজনে ‘হ্যালো সরিষাবাড়ি: ইন্টারঅ্যাক্ট উইথ ইয়ুথ ২.০’

১৮ জুন ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© টিডিসি ফটো

জামালপুরের সরিষাবাড়িতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সরিষাবাড়ি (পুসাস) এর আয়োজনে ‘হ্যালো সরিষাবাড়ি: ইন্টারঅ্যাক্ট উইথ ইয়ুথ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সরিষাবাড়ি উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

আয়োজনের প্রথম পর্বে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২২-২৩ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও অভিজ্ঞতা শেয়ার করেন। 

পুসাসের সভাপতি ফাহাদ আহমেদ শাওনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুসাসের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রনি চৌধুরী প্রমুখ।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9