ইবিতে ঈদের নামাজ সকাল ৮টায়, খাসি দিয়ে আপ্যায়ন

১৬ জুন ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আজাহার নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ অংশ নেবেন। এছাড়া হলের বিদেশী শিক্ষার্থী এবং ক্যাম্পাসে থাকা নিরাপত্তা কর্মীদের জন্য দুটি বড় জাতের ছাগল কোরবানি করা হবে।

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে কোন সংশয় নেই। আমরা কঠোর থেকে কঠোরতার সাথে বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক হল, মেইন গেট, পকেট গেটসহ গুরুত্বপূর্ণ জায়গা গুলোই অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ঈদে শিক্ষার্থীদের ৫টি খাসি দিয়ে আপ্যায়ন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ঈদ মানে আনন্দ। ইবি পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা যখন যুবক বয়সে ছিলাম তখন ঈদের আনন্দ উপলব্ধি করেছি। তবে এখন দায়িত্বের কারণে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। তবে এবার দুই ছেলে দেশে এসেছে।  ক্যাম্পাসে নিজের পরিবার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে ক্যাম্পাসে ঈদ করব এটাও অনেক আনন্দের।

 
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950