অধ্যক্ষ-উপাধ্যক্ষ না থাকায় কাজে স্থবিরতা বানেশ্বর সরকারি কলেজে

১৩ জুন ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বানেশ্বর সরকারি কলেজ

বানেশ্বর সরকারি কলেজ © ফাইল ছবি

গত ৬ মাস ধরে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজে নেই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। এছাড়া কলেজটিতে মোট ১৬ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম। কলেজটিতে দ্রুত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং শূন্য পদসমূহে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন কর্মরত শিক্ষকরা।

কলেজ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল মোতালেব মারা যান। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের কৃষি বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন সিকদার। তার দায়িত্ব পালনের ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি এতে করে বিঘ্নিত হচ্ছে কলেজের প্রশাসনিক কাজকর্ম।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে থাকা কলেজের কৃষি বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন সিকদার বলেন, গত ১৬ ডিসেম্বর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোতালেব মারা গেলে অধ্যক্ষের পদটি  আমাকে যোগ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। ইতোমধ্যে আমরা কলেজের অধ্যক্ষ চাহিদাপত্র দিয়েছি যে কোনো সময় সরকারি ভাবে অধ্যক্ষ নিয়োগ হয়ে আসবে। আর যে সকল পদ শূন্য আছে অধ্যক্ষ নিয়োগ হলেই বাকি গুলোর নিয়োগ দেওয়া হবে বলে আমার ধারণা।

জানা গেছে, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, ও অনার্স বিভাগে প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। দীর্ঘদিন থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদসহ ১৬টি পদই শূন্য।

বানেশ্বর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ না থাকায় কলেজের বিভিন্ন বিভাগে দাপ্তরিক কাজ ও কলেজের প্রশাসনিক কাজসহ অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাই শিগগির অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হোক।

১ জুলাইয়ের কর্মসূচি থেকেই শুরু হয় দেশব্যাপী ছাত্র-জনতার আন্…
  • ০১ জুলাই ২০২৬
মরক্কোর কাছে হেরে পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের কোচ কোমান
  • ০১ জুলাই ২০২৬
অনলাইন জুয়ায় জেল ৫ বছর, ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর
  • ০১ জুলাই ২০২৬
৬৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চাইবে এনটিআরসিএ, চিঠি যাচ্ছে…
  • ০১ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের জোড়া ম্যাজিকে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬