জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন মুখ

১২ জুন ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন মুখ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন মুখ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ৩ জনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনীতরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার ৭ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী দুই বছরের জন্য তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

এ মনোনয়ন ১০ জুন থেকে কার্যকর হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 
অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬
 নীতি উপেক্ষা করে ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন ১৩ এমপি
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল…
  • ০১ জুলাই ২০২৬
কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে মেক্সিকো
  • ০১ জুলাই ২০২৬