পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

১০ জুন ২০২৪, ১১:২১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ক্রো পদত্যাগের ঘোষণ দেন। এসময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটি খুবই কঠিন একটি সন্ধ্যা।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহে ইইউ পার্লামেন্টের ভোট দিয়েছেন। পাশাপাশি তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন। নির্বাচনে দেশটির উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। যদিও দলটি প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে থাকবে বলে ধারণা।

অপরদিকে আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এসব কারণেেই ক্রো সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্রো বলেন, ‘ভোটারদের সংকেত স্পষ্ট’। এসময় তাকে চোখ থেকে পানি মুছতে দেখা যায়।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্রো নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স, ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১০ জুন) থেকে পদত্যাগ কার্যকর হবে ক্রো’র। তিনি ২০২০ সালের অক্টোবরে দায়িত্ব নিয়েছিলেন।

 
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9