সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে জাহাঙ্গীর-আকবর

০৯ জুন ২০২৪, ১১:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে জাহাঙ্গীর-আকবর

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে জাহাঙ্গীর-আকবর © টিডিসি রিপোর্ট

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) কার্যনির্বাহী পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪ পদের বিপরীতে লড়েছেন ১৭ জন প্রার্থী। রবিবার (৮ জুন) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে প্রকাশ করা হয় ফলাফল।

এতে সভাপতি পদে সহ-সভাপতি পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন করে প্রার্থী লড়াই করেন। সমিতির প্রথম এ নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক আশ্রয় প্রতিদিনের শেখ জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি আকবর চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ খবরের আশিকা জান্নাত।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা টাইমসের আমিরুল ইসলাম ফারহাদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ইনফো বাংলার অবন্তিকা সাহা, অর্থ সম্পাদক পদে বৈশাখী নিউজের আবিদ হোসেন স্মরণ, প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার আমিনুর ইসলাম, তথ্য ও শিক্ষা সম্পাদক পদে দৈনিক নতুন দিগন্তর শহিদুল্লাহ সাদ, নারী বিষয়ক সম্পাদক পদে এটিএন বাংলায় জিনিয়া ঐশ্বর্য।

কার্যনির্বাহী সদস্যদের ৪ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আইরিন মৃধা, ফাহিমুল ইসলাম, সাব্বির হাওলাদার, রহিমা বেগম এবং আব্দুল আউয়াল।

এতে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এই সময়ের ফাহিমুল ইসলাম, দৈনিক উন্মোচনের সাব্বির হাওলাদার, দৈনিক খোলা চোখের রহিমা বেগম এবং দৈনিক কলম কথার আব্দুল আউয়াল।

সোকসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার হাসান মেহেদী, দৈনিক আশ্রয় প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইমরান মাহমুদ ও মাতৃজগতের স্টাফ রিপোর্টার মো. সাকিব আল হাসান।

 
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence