বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড ওশানস ডে’ উদযাপন

০৯ জুন ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

প্রতিবছরের ন্যায় এ বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএসএমআরএমইউ) ওয়ার্ল্ড ওশান ডে উদযাপন করা হয়েছে। এবছর ওয়ার্ল্ড ওশানস ডে-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে- এওয়াকেন নিউ ডেপথঃ ক্যাটালাইজিং এ্যাকশন ফর আওয়ার ওশান এন্ড ক্লাইমেট। রবিবার (৯ জুন) এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্সের ডিন কমডোর মোহাম্মদ মিনারুল হক। এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রফেসর ড. মিজান আর খান। 

এছাড়াও, বিএসএমআরএমইউ এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড মেরিন বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নাজির হোসেন একটি মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টের শিক্ষার্থী নন্দিতা পাল ও নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইতমাম হায়দার দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। 

সেমিনারের পাশাপাশি দিনটি উদযাপনের অংশ হিসেবে কুইজ ও আর্ট প্রতিযোগীতার আয়োজন করা হয়। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর উক্ত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, একাডেমিক উপদেষ্টা, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহন করেন।

 
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950