নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবির মধ্যে সমঝোতা চুক্তি

০৯ জুন ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবির মধ্যে সমঝোতা চুক্তি

নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবির মধ্যে সমঝোতা চুক্তি © টিডিসি রিপোর্ট

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণা-উন্নয়নসহ ১৮টি ক্ষেত্রে তিন বছরের সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। শনিবার (৮ জুন) ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষর করেন।

এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নজরুল ইসলাম, এপিএ ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পরিচালক (অডিট) রাধে শ্যামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা শুরু করেছে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একাধিক বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা আমাদের আরও শানিত করবে।

অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এই সমঝোতা চুক্তি অতীব গুরুত্বপূর্ণ। শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটিকে কার্যকর করার দিকেও অধিক গুরুত্বারোপ করা হবে।

ডিএমপির আরও ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইনস গঠনের সি…
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তি
  • ০১ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬
ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী, মানা হচ্ছে না নীতি
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল…
  • ০১ জুলাই ২০২৬