পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়লেও জবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা

০৮ জুন ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
সাজবুল ইসলাম এবং জবি ও ছাত্রলীগ লোগো

সাজবুল ইসলাম এবং জবি ও ছাত্রলীগ লোগো © ফাইল ছবি

পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়লেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাজবুল ইসলামের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত সাজবুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের (২০১৬-২০১৭) শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি ইসলামিক স্টাডিজ বিভাগে পরীক্ষা চলাকালীন সময় নকল নিয়ে ধরা পড়েন ওই ছাত্রলীগ নেতা। 

জানা গেছে, নকল নিয়ে ধরা পড়া সাজবুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাতার হোসাইনের কাছের অনুসারী পরিচয়ে ক্যম্পাসে দাপিয়ে বেড়ান। গত ৩ মে ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের ‘সাইন্স অ্যান্ড টেকনোলজি ইন ইসলাম’ কোর্সের ফাইনাল পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। 

সাজবুল ইসলামের নকল নিয়ে হাতেনাতে ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার হল পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দীন। তিনি বলেন, নকলের দায়ে অভিযুক্ত কোনো শিক্ষার্থীর খাতা বাতিল করা ও শাস্তি দেয়ার ক্ষমতা আমার নেই। পরীক্ষার হলে তাকে নকল করা অবস্থায় দেখা মাত্রই তার খাতা নিয়ে ফেলি আমি। পরে সেই খাতা পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।

এ বিষয়ে ওই সেমিস্টারের পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওদুদকে কল করা হলে তিনি এ বিষয়ে কোনো ধরনের কথা বলতে অস্বীকৃতি জানান। অফিস চলাকালে তার সঙ্গে দেখা করতে বলেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বলেন, বিভাগ থেকে যদি কোনো শিক্ষার্থীর নকলের বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ আকারে না পাঠানো হয়, তাহলে এতে আমাদের তেমন কিছু করার থাকে না। এক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই, বিভাগের দোষ।

 
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9