বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

০৭ জুন ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতা-বিষয়ক কর্মশালা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতা-বিষয়ক কর্মশালা © টিডিসি রিপোর্ট

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেটিভ স্টোরি টেলিং ফর টিভি জার্নালিজম অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন চ্যানেল ২৪-এর ব্রডকাস্ট সাংবাদিক আশ্বাস এম. এ. চৌধুরী। 

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল।

সমকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দুইটি দিক ভিডিও চিত্রের মাধ্যমে সৃজনশীল উপায়ে সংবাদ তুলে ধরা এবং জনস্বার্থবিষয়ক সাংবাদিকতা সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আশ্বাস চৌধুরী। পেশাদার সাংবাদিক যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে তিনি বিভিন্ন উদাহরণ কর্মশালায় তুলে ধরেন।

বাংলাদেশে সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও গুরুত্ব, সাংবাদিকতা পেশার জন্য অনুস্মরণীয় নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এই কর্মশালায় জেসিএমএস বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ওই বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ রাকিব হোসাইন এবং তন্দ্রা মণ্ডল উপস্থিত ছিলেন।

 
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9