বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবি আদায়ে পাশে থাকবে ইউজিসি

০৭ জুন ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
অনুষ্ঠনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. হাসিনা খান

অনুষ্ঠনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. হাসিনা খান © টিডিসি ফটো

বৈষম্যমূলক সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবি আদায়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাশে থাকবে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও জনবল নিশ্চিতকরণসহ বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কার্যক্রমের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে শিক্ষক সমিতির আয়োজনে পিএইচডি সম্পন্নকারী, লেখক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনবলের অপ্রতুলতার কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাত্র ৪ জন শিক্ষক আছেন, মার্কেটিংয়ে ৪ জন, ব্যবস্থাপনায় মাত্র ২জন শিক্ষক আছেন। এই ২-৪ জন শিক্ষক নিয়ে একটি বিভাগ পরিচালনা কতটা কষ্টের সেটি আমরা বুঝতে পরি। দুজন শিক্ষক দিয়ে নিয়মিত পাঁচটি ব্যাচের ছাত্রছাত্রীদের পড়িয়ে শিক্ষকরা নিজেদের গবেষণা কীভাবে করবেন, যেখানে দুজন শিক্ষক থাকেন তারা কীভাবে নিজেদের ক্যারিয়ারের উন্নতি করবেন - এ প্রশ্ন আমাদেরও। তাই বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের করতে চাই তাহলে প্রথম দরকার জনবল। 

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং নুসরাত শারমিন তানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ৪৪ জন শিক্ষককে পিএইচডি সম্মাননা এবং ২০২৪ সালে বইমেলায় বই প্রকাশের জন্য ৫ জন শিক্ষককে লেখক সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950