পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে: বাউবি উপাচার্য

০৫ জুন ২০২৪, ১২:১৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাউবির শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাউবির শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস © সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের আরো অধিক সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাউবির শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে  বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে “বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প বিপ্লবের সময় থেকে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যে হারে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে মানবকূলের ওপর বিরূপ প্রভাব পড়বে। কার্বনের পরিমাণ কমাতে বনায়নের পরিমাণ বাড়াতে হবে।  

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ওয়াইল্ড টিম এর চেয়ারম্যান এবং আরণ্যক ফাউন্ডেশন এর পরিচালক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, মানুষের টিকে থাকার যোগ্য পরিবেশের প্রধান হুমকি বায়ুমন্ডলে ক্রমবর্ধমান কার্বন-ডাইঅক্সাইড। বর্তমানে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ জমিতে বন রয়েছে। পরিবেশ সংরক্ষণ, বিপর্যয় ও জীববৈচিত্র রক্ষার জন্য বন ও প্রকৃতিকে বাঁচাতে হবে। বনভূমি বৃদ্ধি ও সুন্দরবন রক্ষা ও সম্প্রসারণের ওপর গুরুতারোপ করেন তিনি।

আলোচনা সভার আলোচক বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে অধিক হারে বৃক্ষ রোপণের ওপর জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান। আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। সভায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বাউবির শিক্ষার্থীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির সামাজিক বিজ্ঞান ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ।
 
এর আগে সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাউবি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ উপ কমিটির যৌথ উদ্যোগে বাউবি ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9