সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ববিতে মৌন মিছিল

০৪ জুন ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ববিতে মৌন মিছিল

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ববিতে মৌন মিছিল © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন)  বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজনে এ মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. বোরহান উদ্দিন, ফাতেমা মমতাজ মলি, মো: আতিকুর রহমান, বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত প্রমুখ। একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।

এছাড়াও মৌন মিছিলে অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের উপর এক ধরনের অন্যায় করা হয়েছে। আমরা মনে করি সরকারি কিছু আমলা ভুল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন। আমরা তাই রাজপথে নেমে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে চাই। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মটি বাতিল করে বিষয়টি বিবেচনা করবেন।

কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950