১৬ দিনের ছুটিতে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

০৪ জুন ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
১৬ দিনের ছুটিতে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

১৬ দিনের ছুটিতে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে। মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

শিক্ষার্থীরা সব মিলিয়ে শুক্রবার এবং শনিবারের বন্ধ মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পারস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

মেট্রোতে , লাঞ্চ ব্রেকে ও চাকরির ফাঁকে প্রস্তুতি নিয়ে বিসিএ…
  • ০১ জুলাই ২০২৬
পাবনায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ০১ জুলাই ২০২৬
চার বিসিএসে ব্যর্থ হয়েও থামেননি, পঞ্চম চেষ্টায় এএসপি চরফ্যা…
  • ০১ জুলাই ২০২৬
প্রেমের টানে যশোরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
  • ০১ জুলাই ২০২৬
মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
  • ০১ জুলাই ২০২৬
বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার
  • ০১ জুলাই ২০২৬