‘ফুলতলা পাবলিকিয়ান’র দায়িত্বে পারভেজ-তাসনিম

০৩ জুন ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
‘ফুলতলা পাবলিকিয়ান’র দায়িত্বে পারভেজ-তাসনিম

‘ফুলতলা পাবলিকিয়ান’র দায়িত্বে পারভেজ-তাসনিম © সংগৃহীত

খুলনার ফুলতলা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৫ সেশনে কার্যনির্বাহী কমিটির ১৭ পদে দায়িত্ব পেয়েছেন ২৯ জন। সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. পারভেজ হোসাইন। সাধারণ সম্পাদকের নির্বাচিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তাসনিম তাসমিয়াহ্।

সহ-সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট-এর সোমেন কুন্ডু, খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. জিহাদ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বশেমুরবিপ্রবি’র মো. তারেক মোল্লা।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বশেমুরবিপ্রবির শেখ আরিফ ফয়সাল ও যুগ্ম-সাধারণ সম্পাদক খুবির খাইরুল আলম সবুজ। সাংগঠনিক সম্পাদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-যবিপ্রবির আরিফুল ইসলাম গাজী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক একই বিশ্ববিদ্যালয়ের মো. আরিফুল ইসলাম।

অর্থ সম্পাদক নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুহরাত শিরিন বিনতে সিদ্দিকী জিম, সহ-অর্থ সম্পাদক বশেমুরবিপ্রবির নাঈম মুনকার। দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন যবিপ্রবির সালমা সুলতানা, সহ-দফতর সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর মো. মেহেদী হাসান। 

কর্মসূচি ও প্রশিক্ষণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরিফা জামান লিজা, সহ-কর্মসূচি ও প্রশিক্ষণ সম্পাদক খুবির মো. নাহিদুল হাসান। ছাত্রী কল্যাণ-শিক্ষাবৃত্তি সম্পাদক বশেমুরবিপ্রবির সুমাইয়া লিয়াকত ববি। ছাত্রকল্যাণ-শিক্ষাবৃত্তি সম্পাদক একই বিশ্ববিদ্যালয়ের মাহফুজ হোসেন অভি, সহ-ছাত্রকল্যাণ-শিক্ষাবৃত্তি সম্পাদক ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী অলিন্দ বিশ্বাস পন্টিং।  

শিক্ষা ও গবেষণা সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপি’র সাইদি হাসান সিয়াম, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌরভ সাহা। প্রচার ও গণমাধ্যম সম্পাদক খুলনা বিশ্ববিদ্যালয়ের আফরিন কবীর রাইতা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌম্যদ্বিপ রায়।

মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবায়ের ইসলাম ইমন, অলিম্পিয়াড ও প্রযুক্তি সম্পাদক বশেমুরবিপ্রবি’র মো. হাসিবুল ইসলাম। প্রকাশনা ও আর্কাইভ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মো. সাজিদুল ইসলাম।

পাঠাগার উন্নয়ন সম্পাদক বিইউপির সাইমুম আল সাঈম। ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক বশেমুরবিপ্রবির মো. নাজমুস সাকিব। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. ইকরামুল হক। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ-এর শিক্ষার্থী এস এম আবিদ হাসান।

উপদেষ্টা পরিষদে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম, এম এ আজিজ, মো. ফরিদ হুসাইন ও আজাদুল আলম রাজ। এছাড়া রুয়েটের মাহমুদ হাসান মাসুদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সিনহা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর-এর স্মৃতি বিজড়িত ফুলতলায় জন্ম নিয়েছেন বহু গুণীজন। ফিঙ্গার প্রিন্টিং এর জনক কাজী আজিজুল হক তাদের মধ্যে অন্যতম। বিল-ডাকাতিয়া ও ভৈরব পাড়ের এই উপজেলায় শিক্ষার হার ৬০ শতাংশেরও কম। মূলত কৃষি নির্ভর এ এলাকায় একসময় শিল্পের কিছুটা বিকাশ হলেও এখন আবার পিছিয়ে পড়েছে। ফলে অর্থ সংকটসহ নানা কারণে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা অনেকাংশে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। তাদের এগিয়ে নিতেই এ উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ২০১৫ সালে গড়ে তোলে এই সংগঠন।

শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও উচ্চশিক্ষায় আগ্রহী করতে এই সংগঠন, স্কুল-কলেজে উচ্চশিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, বিভিন্ন অলিম্পিয়াড, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে তাকে। সংগঠনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা ও আবাসিক হলে থাকতে সহযোগিতা, এসএসসিতে ভাল ফলাফল অর্জনকারী ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, বাৎসরিক পুনর্মিলনী, খেলাধুলা, পাঠাগার স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নানা সেমিনার, বৃক্ষরোপণ, বিভিন্ন প্রকাশনা, ক্যালেন্ডার ও সুভিনিয়র বের করে ‘ফুলতলা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতি’। শিক্ষার্থীদের কল্যাণে এসব কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950