সাতদিনের রিপোর্ট মেলেনি আড়াই মাসেও, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অবন্তিকার আত্মহত্যা
০৩ জুন ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সংবাদ সম্মেলনে

সংবাদ সম্মেলনে © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাত অবন্তিকার আত্মহত্যার প্রচারণা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ঘটনার আড়াই মাস পার হলেও জবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটি এখনও রিপোর্ট দেয়নি। মামলার তদন্ত কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ মামলার ব্যাপারে উদাসীন বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৩ জুন) সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাওয়ে সংবাদ সম্মেলনে এ মামলার বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন অবন্তিকার মা তাহমিনা শবনম। কান্নাজড়িত কণ্ঠে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বিচারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তাহমিনা শবনম বলেন, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী দীন ইসলাম জামিনে এসে মামলা প্রভাবিত করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আড়াই মাসেও রিপোর্ট দেয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অবন্তিকার আত্মহত্যার প্ররোচণা মামলার আইনজীবী মাসুদ সালাউদ্দিন। তিনি বলেন, আইনের যথাযথ ধারায় মামলাটি রেকর্ড হয়নি। মামলাটি এখন ডিপ ফ্রিজে আছে। আমরা চাই, মামলাটি যথাযথ গুরুত্বসহ তদন্ত হোক। এ মামলায় যারা আসামি তাদের আবারও জিজ্ঞসাবাদ করা হোক।

১৫ মার্চ রাতে প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে চিরকুট লিখে কুমিল্লা নগরীর বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। পরদিন আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। এতে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করার পরই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence