জবির শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই স্বাস্থ্য বিমার আওতায় আসবে: উপাচার্য

০৩ জুন ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন।  

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিমা চালু হয়েছে বেশিদিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা না শিক্ষার্থীরাও বিমার আওতায় রয়েছে। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিমার আওতায় নিয়ে আসব। স্বাস্থ্য বিমা আমার শিক্ষার্থীদের জন্যও অনেক প্রয়োজন। কারণ, যে কষ্টে তারা থাকে। আর বড় কোনো অসুখ হলে তো আরও সমস্যা।

‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্য বিমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্য বিমাটা নিয়ে আরও আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করব।’ 

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: জবি জবি
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9