তিতুমীর কলেজে আর্ট ক্লাবের ৪র্থ চিত্র প্রদর্শনী

০৩ জুন ২০২৪, ০১:৩০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
তিতুমীর কলেজে আর্ট ক্লাবের ৪র্থ চিত্র প্রদর্শনী

তিতুমীর কলেজে আর্ট ক্লাবের ৪র্থ চিত্র প্রদর্শনী

সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাবের ৪র্থ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুন) ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

‘লোকশিল্প’ থিম নিয়ে এবারে আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দুই দিনব্যাপী চলবে তিতুমীর আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী।

উদ্বোধন শেষে পুরো আয়োজন ঘুরে দেখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। তিনি বলেন, আমাদের সব শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। তারা কেউ প্রফেশনাল না, কিন্তু নিজের ভালোলাগা ও সৃজনশীলতার মাধ্যমে চমৎকার সব চিত্রকর্ম, রং তুলি, ক্যালিগ্রাফি, আর্ট এন্ড ক্রাফট তুলে ধরেছে।

কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটছে  চিত্রকর্মগুলোর মাধ্যমে যা আমাকে অভিভূত করেছে। আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।

তিতুমীর আর্ট ক্লাবের সভাপতি তানজিন তামান্না বলেন, আমাদের এ চিত্র প্রদর্শনী শুধুমাত্র তিতুমীর কলেজে সীমাবদ্ধ নয়, পুরো সাত কলেজ থেকে সাবমিশন পড়েছে। এই চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। 

তিতুমীর কলেজে আয়োজিত এ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9