সফলতার সংক্ষিপ্ত কোনো পথ নেই: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

৩১ মে ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান © ফাইল ছবি

সফলতা অর্জনের জন্য সংক্ষিপ্ত কোনো পথ নেই বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি বলেছেন, অদক্ষ শিক্ষিত না হয়ে দক্ষ হতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর কোনও বিকল্প পথ নেই।

বৃহস্পতিবার (৩০ মে) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে জাতীয় শুদ্ধাচার কৌশল (এপিএ) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকচারীদের উদ্দেশে এসব কথা বলেন বলেন উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, যেকোনও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। অদক্ষ জনশক্তি দিয়ে বেশি দূর এগোনো যায় না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর কোনও বিকল্প পথ নেই।

তিনি বলেন, পাশাপাশি সেবাপ্রার্থীদের উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশিক্ষিত এবং দক্ষ জনবল অল্প হলেও খুব সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়।

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমাদের জনবলের ন্যূনতম স্কিল তৈরি করতেই হবে। সঠিক সময়ে যথাযথ সার্ভিস দিতে পারলেই একটি প্রতিষ্ঠানের ইমেজ তৈরি হয়। সঠিকভাবে সার্ভিস দিতে না পারলে কোনো প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

উপাচার্য মশিউর রহমান বলেন, আমরা চাই, দেশব্যাপী আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠুক। তারা বিশ্বনাগরিকে পরিণত হোক। আমার গভীর বিশ্বাস, আগামীতে বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেবে জাতীয় বিশ্ববিদ্যায়ের তরুণ শিক্ষার্থীরা। তারাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।

 
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9