রাতে শেষ হচ্ছে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বর্ধিত সময়ের আবেদন

২৯ মে ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের বর্ধিত সময়সীমা আজ বুধবার (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। একইসঙ্গে শেষ হচ্ছে অনলাইনে বিভাগ পছন্দক্রম দেওয়ার সময়সীমাও। এ সময়ের মধ্যে বিভাগ পছন্দক্রমসহ সবচেয়ে বেশি ভর্তি আবেদন জমা পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

ভর্তি বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভর্তি আবেদন ও বিভাগ পছন্দক্রমের সুযোগ গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতেই শেষ হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে এই আবেদন প্রক্রিয়া একদিন বৃদ্ধি করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার আবেদনের শেষ সময় ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক জায়গায় ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে আছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। বুধবার এই সময়সীমা শেষ হবে।

গত ২০ মে ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদন শুরু হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। এবার নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

এর আগে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) অনুষদের পরীক্ষা ২৭ এপ্রিল, ‘বি’ ইউনিট (মানবিক) অনুষদের পরীক্ষা ৩ মে ও ‘সি’ ইউনিট (বাণিজ্য) অনুষদের পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। এরপর ৩০ এপ্রিল ‘এ’ ইউনিট, ৫ মে ‘এ’ ইউনিট ও সবশেষ ১০ মে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।

 
সন্ধ্যার মধ্যে দেশের যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ
  • ০১ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুই বড় দুশ্চিন্তা
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একটি দেশ…
  • ০১ জুলাই ২০২৬
বরখাস্তের পরও বিদ্যালয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন শিক্ষক, করছেন…
  • ০১ জুলাই ২০২৬
নতুন রোটারি বর্ষে মানবসেবায় আরও কার্যকর ভূমিকার অঙ্গীকার 
  • ০১ জুলাই ২০২৬