জবির ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের আবাসস্থল ত্যাগের নির্দেশ

২৮ মে ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ ভবনসহ অন্যান্য একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী স্থানে বসবাসরত কর্মচারীদের তিন মাসের মধ্যে আবাসস্থল ত্যাগ করার নির্দেশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ ভবনসহ অন্যান্য একাডেমিক ভবন ও অন্যান্য পার্শ্ববর্তী স্থানে কর্মচারীগণ যত্রতত্র বসবাস করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুষ্ঠু ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে বসবাসকারী কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল আগামী ২৬ আগস্টের মধ্যে ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, আগে থেকেই বারবার বলা হয়েছিল, কিন্তু তাঁরা ছেড়ে যায়নি। আমাদের ক্যাম্পাস একবারই ছোট, নতুন প্রশাসন আসার পর বিষয়টি নজরে এসেছে এবং নির্দেশ দেওয়া হয়েছে আবাসস্থল ত্যাগ করার জন্য। তবে মানবিক দিক বিবেচনা করে তাঁদের তিন মাস সময় দেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে জবির কেন্দ্রীয় মসজিদে মধ্যরাতে এক ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। মসজিদের যে জায়গায় নারীরা নামাজ আদায় করেন, মেয়েটি সেখানেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মসজিদের ইমাম ছালাহ্ উদ্দীনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

ট্যাগ: জবি জবি
মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট
  • ০১ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে আপনার ইউনিক নাম অন্য কেউ নেওয়ার আগেই সংরক্ষণ ক…
  • ০১ জুলাই ২০২৬
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, দুই দিন ধরে জিম্মি ৩৭
  • ০১ জুলাই ২০২৬
প্রতিবন্ধীদের কর্মসংস্থান বেড়েছে ২১ শতাংশ, বিদ্যালয়ে শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম গ্রেপ্তার
  • ০১ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্…
  • ০১ জুলাই ২০২৬