বিমার টাকা পেলেন সাপের কামড়ে মারা যাওয়া শাকিনুরের পরিবার

২৮ মে ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থী শাকিনুরের পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

শিক্ষার্থী শাকিনুরের পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ © জনসংযোগ

বিষধর রাসেল’স ভাইপার সাপের কামড়ে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমানের স্বাস্থ্য বিমার দুই লাখ টাকা পেলেন তার পরিবার।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে শাকিনুর রহমানের মায়ের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ার্দার। এর আগে বৃহস্পতিবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. নুরুজ্জামান।

বিমার টাকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে শাকিনুরের বড় ভাই মো. মোশাররফ হোসেন বলেন, ভাইকে হারিয়ে আমরা শোকাহত। এত অল্প বয়সে আমার ভাইকে হারাতে হবে সেটা কখনই ভাবিনি, তাকে হারানোর অভাব হয়ত কেউ পূরণ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অল্প সময়ে আমাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে  দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা আমাদের মেধাবী শিক্ষার্থী শাকিনুর রহমানকে হারিয়ে শোকাহত। তাকে হারানোর যে কষ্ট তার পরিবারের, সেটি হয়ত আমরা কখনোই পূরণ করতে পারতে পারব না, তবুও তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। 

তিনি আরও বলেন, প্রশাসনে এসে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করেছিলাম, যার সুফল এখন আমরা সবাই পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শাকিনুরের পরিবারের পাশে দাঁড়াতে। আমরা জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের সাথে কথা বলে দ্রুত সময়ে তার বিমার দুই লাখ টাকা নিয়ে আজকে তার মায়ের কাছে এই চেক হস্তান্তর করেছি।

এর আগে রোববার (৫ মে) সন্ধ্যায় পদ্মার নদীর তীরে সাপের কামড়ে আহত হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয় শাকুনিরকে। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ মে) তিনি মারা যান। নিহত শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9