খুবির আগামীকালের সকল পরীক্ষা স্থগিত

২৬ মে ২০২৪, ০৯:৩১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা এলাকা ১০ নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকার কারনে আগামীকাল ২৭ মে, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের চলতি টার্ম ফাইনাল পরীক্ষার সকল পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হলো। 

তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও দুর্যোগ পরিস্থিতিতে এর অবকাঠামো ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা আছে। এ অবস্থায় জেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া দুর্যোগে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবোকাঠামো ব্যবহার করতে ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 
ট্যাগ: খুবি
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence