বিশ্বে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের: রাষ্ট্রপতি

২৬ মে ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ। রবিবার (২৬ মে) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে এবং টিকে থাকতে পারে, কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সেই বিষয়ে প্রাধান্য দিতে হবে।

শিক্ষার্থীরা যাতে তথ্যপ্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, সেই ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
  • ০১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ
  • ০১ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুই বড় দুশ্চিন্তা
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একটি দেশ…
  • ০১ জুলাই ২০২৬
বরখাস্তের পরও বিদ্যালয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন শিক্ষক, করছেন…
  • ০১ জুলাই ২০২৬