নতুন তিন বিভাগ চালুর অনুমতি পেল যবিপ্রবি

২২ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যুক্ত হচ্ছে নতুন তিনটি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিভাগ তিনটির অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে হিউম্যানিটিস (নন ডিগ্রি) বিভাগ যুক্ত হচ্ছে।

নতুন বিষয়গুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে। নতুন ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ২৯ টি।

নতুন তিনটি বিভাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অনুমোদিত বিভাগ তিনটির মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগটিতে ইতোমধ্যে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগে এ বছর জনবল নিয়োগ দিয়ে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। আমরা এ দুটি বিভাগ জনবল নিয়োগের অনুমোদন পেয়েছি। আর নন ডিগ্রি ডিপার্টমেন্টের অধীনে বাংলাদেশ স্টাডিজের মতো কমন বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিভাগের অধীনে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না। এ বিভাগটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকবে।

উল্লেখ্য, যবিপ্রবিতে ইতিপূর্বে ৭টি অনুষদের অধীনে ২৬ টি বিভাগ যুক্ত ছিল।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence