ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৪ শতাংশ, ফেল ৫ জন

২৬ নভেম্বর ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৪ শতাংশ

ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৪ শতাংশ © সংগৃহীত

চলতি বছরের রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৯২ জন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪।  ফেল ৫ জন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। 

তিনি বলেন, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এরমধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষা নিয়েছেন। পাশ করেছেন ১ হাজার ৮৭ জন। সে হিসেবে পাশের হার ৯৯.৫৪ শতাংশ। 

তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ১২৯ জন এবং  জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন। 

আরও পড়ুন: ভিকারুননিসার ৩৫ শিক্ষার্থী ফেল, জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬

ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে। 

অন্যদিকে এইচএসসি পরীক্ষা-২০২১ এ ঢাকা কলেজে পাশের হার ছিল ৯৯.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১১৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯১৭ জন, মানবিক বিভাগের ১১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এগিয়ে আছেন ছাত্রীরা। চলতি বছর উত্তীর্ণ ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ হাজার পরীক্ষার্থীরা মধ্যে ছাত্রী ৫ লাখ ৬৮ হাজারের বেশি ও ছাত্র ৫ লাখ ২৮ হাজারের বেশি জন। এইচএসসি ও সমমানে মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence