খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে নানান কর্মসূচি

২৪ নভেম্বর ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটক

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটক © সংগৃহীত

আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ৩৩ বছর পূর্তি হচ্ছে। দিবসটি যথাযথভাবে পালনের জন্য এ বছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টা ১৫ মিনিটে কালজয়ী মুজিব ও শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে মুক্তমঞ্চে বিভাগ/ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপন, সন্ধ্যা ৬টায় গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো পড়ুন: তিস্তা ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আবুল কাশেম

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। এছাড়া ক্যাম্পাসের মূল ফটক, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ভবন, একাডেমিক ভবন ও হলসমূহ আলোকসজ্জা করা হবে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দাখিলের বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা বিনা বেতনে, শিক্ষার্থীদের …
  • ০৭ নভেম্বর ২০২৬
ঝগড়া হলেই কেন মা-বোন তুলে গালি দেওয়া হয়?
  • ০৭ নভেম্বর ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে ২৭ দিন পর দেশে ফির প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950