বেরোবিতে রাত ৯টার পর শিক্ষার্থীদের জমায়েত ও খেলাধুলায় নিষেধাজ্ঞা

২০ নভেম্বর ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অভ্যন্তরে রাত ৯টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত সকল ধরনের বহিরাঙ্গন কার্যক্রম (খেলাধুলা, অনুষ্ঠানাদি) এবং যেকোনো ধরনের জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম  বলেন,শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়িতে ঢুকে স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাতে রাখুন এই ৫ খাবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কেন কড়াকড়ি, নতুন নি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইন্টারভিউতে নিজের শক্তি-দুর্বলতা জানতে চাইলে কী বলবেন? জেনে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬