ইংরেজি সাহিত্য কনফারেন্সে সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী

১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ইংরেজি সাহিত্য কনফারেন্সে সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী

ইংরেজি সাহিত্য কনফারেন্সে সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ‘ডিসকভার ইংলিশ ২০২৩ : স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক কনফারেন্সে বিশেষ সম্মাননা পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী।

শনিবার (১৮ নভেম্বর) এআইইউবি এবং টিসল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। 

কনফারেন্সে দেশের ৩০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিএ, এমএ এবং এমফিল’র শিক্ষার্থীদের মোট ১২৮টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। আন্ডারগ্র্যাজুয়েট ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থী জারিন তাসনিম ও মালিহা খন্দকার।

জারীন তাসনিম বলেন, এবারই প্রথম আমি রিসার্চ পেপার জমা দিয়েছি। ভাষা ও সাহিত্যের মানুষদের জন্য এ ধরনের কনফারেন্সে অংশ নেওয়া নতুন ধারণার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করবে। যা নতুন লেখা, প্রকাশ এবং আলোচনা সম্বলিত হতে পারে। এটি পুনরায় বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিকেন্দ্রিত হওয়ায় একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞান এবং অবসর হতে পারে।

মালিহা খন্দকার জানান, এই আয়োজনে গতবছরও আমি অংশগ্রহণ করেছিলাম। ইংরেজি সাহিত্যের গুণী মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া তরুণ শিক্ষার্থীদের জন্য আসলেই খুব জরুরী। সম্মাননা প্রদানের সময় যখন আমার নামের সাথে বিশ্ববিদ্যালয়ের নাম বললো সে সময়ের অনুভূতিটা দারুণ। যেকোনো প্লাটফর্মে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আমার জন্য আকাঙ্খিত।

কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence