ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স পরীক্ষার তারিখ প্রকাশ

১৯ নভেম্বর ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের ফরম পূরণ এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা গ্রহণ ও ফলাফল দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে অনার্স শিক্ষার্থীদের ২য়, ৩য়, ৪র্থ বর্ষ অনার্স- ২০২০ এর ফরমপূরণ এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে যাতে করে উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা যায়।

এতে, দ্বিতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ফরম পূরণের জন্য আগামী বছরের ২০ জুন এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। তৃতীয় বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ফরম পূরণ আগামী বছরের ২০ জুলাই এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৬ আগস্ট। চতুর্থ বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ফরম পূরণ আগামী বছরের ২২ আগস্ট এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বায়োমেট্রিক হাজিরা, স্কুলে ঢোকা-বেরোনোর তথ্য যাচ্ছে অভিভাব…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ফরম পূরণের শেষ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬