ইবিতে ‘কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ’ অনুষ্ঠিত 

১৭ নভেম্বর ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
পিঠা পার্বণ

পিঠা পার্বণ © সম্পাদিত

শীতের আগমন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ ‘কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ’ শীর্ষক উৎসবের আয়োজন করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডরে এই উৎসবের আয়োজন করা হয়। 

এসময় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব।

এ ছাড়া অনুষ্ঠান সম্পাদক দীপেন রায়, সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস, সূচনা ত্রিপুরাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: দেশের শিক্ষিত তরুণদের ৪২ শতাংশই বিদেশে পাড়ি জমাতে চান

এ বিষয়ে সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাত বলেন, ‘আবৃত্তি আবৃত্তি’ প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে। ঠিক তেমনি এবারের শীতকে বরণ করে নেওয়ার জন্য কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আজকের এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের সংগঠনের প্রতিটি সদস্য পরিশ্রম করে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা বানিয়ে তারা বাঙ্গালী সংস্কৃতিকে নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি আমাদের সংগঠন সামনেও এমন আরও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করবে।

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950