কুবি বিএনসিসির ১০ম সিইউও সামিন বখশ সাদী

১৭ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
মো. সামিন বখশ সাদী

মো. সামিন বখশ সাদী © সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট মো. সামিন বখশ সাদী।

শুক্রবার (১৭ নভেম্বর) বিএনসিসি প্লাটুনের সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাদী ১০ম সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী। গত ১০ই অক্টোবর  সিইউও পদে পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় লিখিত, ড্রিল, অস্ত্র, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সিইউও পদের জন্য নির্বাচিত হন তিনি।

নিজের অভিব্যক্তি প্রকাশ করে সাদী বলেন, সিইউও হিসেবে আমাকে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই দোয়া করবেন যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ২০০৯ সালের ২৯শে এপ্রিল থেকে যাত্রা শুরু করে। চলতি মাসে জমকালো আয়োজনের মাধ্যমে সাদীকে সিইউও র‌্যাঙ্কব্যাজ পরানো হবে। 

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950