নির্বাচনের তফসিলকে স্বাগত জা‌নি‌য়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

১৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
নির্বাচনের তফসিলকে স্বাগত জা‌নি‌য়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

নির্বাচনের তফসিলকে স্বাগত জা‌নি‌য়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত আজকের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগের প্রতীক নৌকা স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।

বুধবার(১৫ নভেম্বর) রাত ৮ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে এসে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তফসিলকে আমরা স্বাগত জানাই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে নৌকারই জয় হবে।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার ও মুজাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ সংগঠনটির প্রায় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence