মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রাবি অধ্যাপক রবিউল ইসলাম

১৩ নভেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম © সংগৃহীত

মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। আগামী চার বছরের জন্য তাকে প্রেষণে নিয়োগে দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ সোমবার (১৩ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩-এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগে করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজেন যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

অধ্যাপক ড. রবিউল ইসলামের জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগদান করেন। ২০১৮ সালে তিনি রাবির শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

তিনি দুর্যোগ ও ব্যবস্থাপনায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১০ সালে এমএসসি সম্পন্ন করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ায়ি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ বছরের সর্বোচ্চ সুদহার ঘোষণা করল জাপান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬