২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা পাবে খুবি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা

১১ আগস্ট ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
খুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

খুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবহন পুলে যুক্ত হলো নতুন কেনা একটি অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার(১০ আগস্ট) ফিতা কেটে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। উপাচার্য এসময় অ্যাম্বুলেন্সটি পর্যবেক্ষণ করেন। এর আগে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।

এসময় উপাচার্য বলেন, আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও একটি অপূর্ণতার জায়গা পূর্ণ হলো। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে আগে দু’টি অ্যাম্বুলেন্স ছিল। এখন নতুন একটি ক্রয়ের ফলে আরও একটি অ্যাম্বুলেন্স সংযুক্ত হলো। ফলে এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এ অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।

তিনি বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও ভালো অবস্থানে নিতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, চিফ মেডিকেল অফিসার কানিজ ফাহমিদা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬