জবিতে পাল্টাপাল্টি অভিযোগে তদন্ত কমিটি

০৫ আগস্ট ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ছাত্র মারধর ও ছাত্রী হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ তদন্তে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

তিনি বলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মোহাম্মদ শফিকুল ইসলামকে আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  আমাদের ভিসি মহোদয় দ্রুত সময়ের ভিতর তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন কমিটিকে।

এর আগে গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

আরো পড়ুন: এইচএসসির প্রবেশপত্র বিতরণে নতুন সময়সূচি প্রকাশ

তার অভিযোগ, চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে তাকে ১৫-২০ মিলে দফায় দফায় মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেল সেন্টারে সেবা নিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে মারধর করেন তারা। 

একই ঘটনার জেরে, সৌরভ দাশের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অসদাচরণের অভিযোগ এনে প্রক্টর বরাবর অভিযোগ জমা দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিরা মাহমুদ মিথি।

ট্যাগ: জবি জবি
পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ চুয়েট শিক্…
  • ০৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের শাসনে যুবতী মা-বোনদের বাড়ি থেকে তুলে নেওয়া হতো
  • ০৮ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ, ছ…
  • ০৮ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় উদ্যোগ নিতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950