পোষ্য কোটায় শূন্য নম্বরে ভর্তি না করানোর দাবিতে মানববন্ধন

০৫ আগস্ট ২০২৩, ০৩:৪৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

পোষ্য কোটায় নির্ধারিত নম্বরে ভর্তি এবং ই-ব্যাংকিং চালুসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হল- পোষ্য কোটায় শূন্য নম্বরে নয়- যোগ্যতায় ভর্তি করা, ই-ব্যাংকিং সেবা নিশ্চিত করা, ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানো, পরিবহন ভোগান্তি নিরসন ও ছুটির দিনে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন ও কর্মকর্তাদের কর্মবিরতির নামে হয়রানি বন্ধ করা।

শিক্ষার্থীরা বলেন, কর্মকর্তাদের সন্তানদের অনুত্তীর্ণ ফলাফলের গ্লানি ক্লাসের ৭০ জনকে বইতে হয়। এতে ৪ মাসের সেমিস্টার ৯ মাস পর্যন্ত চলে যায়। প্রশাসনকে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া আমাদের নিরবচ্ছিন্ন পরিবহন সেবা থাকে না। ৪৪ বছরে পদার্পণের পরেও ই-ব্যাংকিং সেবা শুরু করা হয়নি। শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারছেন না। এদিকে এনালগ পদ্ধতিতে সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরো পড়ুন: প্রশাসন-পুলিশে প্রথমসহ বিসিএসে ঢাবি শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য

মানববন্ধন পালন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে এসব দাবি উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীরা অবশ্যই অগ্রাধিকার প্রাপ্য।

 

ট্যাগ: ইবি
পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ চুয়েট শিক্…
  • ০৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের শাসনে যুবতী মা-বোনদের বাড়ি থেকে তুলে নেওয়া হতো
  • ০৮ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যারের শ্রমিকদের বিক্ষোভ, ছ…
  • ০৮ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় উদ্যোগ নিতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950